তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকসুত্রে জানাগেছে,জনগণের মধ্যে দেশের সবধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর তথ্য অধিকার দিবস পালিত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক এম এম আলী আক্কাছ ও মো. মাজেম আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন তথ্য অধিকার আইন ২০০৯ জেনে তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে বলেন,অযথা হয়রানি মূলক, অযৌক্তিক, সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো তথ্য চাওয়া যাবে না। যে কোন তথ্যখন্ডিত বা বিকৃতভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||