ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২   ১৯৫ বার পঠিত
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  (১৮ আগস্ট) আজ সকালে উপজেলার আজিমনগর-ঈশ্বরদীর মাঝখানে মানিকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারেনি। রাশিদুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটসহরিপুর এলাকার জিল্লু­র রহমানের ছেলে।

আজিমনগর স্টেশন মাস্টার মো. মাসুম আলী খান জানান, সকালে স্থানীয় লোকজন হাঁটতে গিয়ে মানিকঘাট এলাকায় ট্রেনে কাটা পড়া যুবকের মরদেহ দেখতে পান। পরে তার পকেটে থাকা জন্ম নিবন্ধন কার্ড দেখে পরিচয় শনাক্ত করেন তারা। তবে কখন, কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারছে না। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa