ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

ছাদ থেকে উঁকি দিতে গিয়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   ৪০০ বার পঠিত
ছাদ থেকে উঁকি দিতে গিয়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদে মাদ্রাসার ছাদ থেকে উঁকি দিতে গিয়ে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুম সায়েদাবাদ দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার নূরানী বিভাগে ছাত্র ছিলেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক তুহিন হোসেন ঢাকা পোস্টকে বলেন, ক্লাস শেষে টিফিন দিলে মাসুম বিল্লাহ ছাদে যায়। ছাদ থেকে নিচে উঁকি দিয়ে দেখার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa