ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

গুরুদাসপুর বার্তার  আইন উপদেষ্টা সোহেলের  জন্মদিন পালিত

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১৭ অক্টোবর ২০২২   ৩৭১ বার পঠিত
গুরুদাসপুর বার্তার  আইন উপদেষ্টা সোহেলের  জন্মদিন পালিত

কেক কাটা,মিষ্টিমুখ ও বিশেষ দোয়ার মাধ্যমে গুরুদাসপুর বার্তায় আইন উপদেষ্টা এস এম শহীদুল ইসলাম সোহেলের জন্মদিন পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর বার্তায় বানিজ্যিক কার্যালয় চাঁচকৈড় বাজারস্থ মুন টেলিকমে ওই জন্মদিন পালিত হয়।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বার্তার উপদেষ্টা সভাপতি কবি ও সাহিত্যিক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন শুক্তি। সম্পাদক শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ,রোজী মোজাম্মেল মহিলা কলেজের সহকারী অধ্যাপক তুহিন আব্বাসী,সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক জনি পারভেজ,সাংবাদিক শরিফুল ইসলাম শুভ,আইটি রাসেল কবির,মতিউর মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

একে অপরকে কেক খাইয়ে মিষ্টিমুখ করিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিশেষ দোয়া করেন মওলানা রবিন আহম্মেদ।

উল্লেখ্য-এস এম শহীদুল ইসলাম সোহেল ১৯৮৬ সালের ১৭ অক্টোবর আবুল কাশেম সরকার ও সাহিদা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজসেবক। তার পিতা আবুল কাশেম সরকার নাটোর-৪ আসনের দুইবারের সংসদ সদস্য ও মাতা সাহিদা বেগম গৃহিণী।

সোহেল সরকার ২০০২ সালে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৪ সালে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন শেষে ঢাকা জজকোর্টে আইন পেশা শুরু করেন।


ছোটবেলা থেকেই কর্ম -চিন্তায় স্বাধীনচেতনা ও সমাজচিন্তক হওয়ায়,পরিবারের আগ্রহ ও নিজের ইচ্ছায় আইন পেশা বেছে নেন তিনি। এ পেশার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। সোহেল গুরুদাসপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি।

সরকার পরিবারে সোহেল সবার ছোট। একমাত্র বড় ভাই এ্যাড.সুমন সরকার ও বোন ডা.শারমিন সুলতানা কচি।তারাও স্ব স্ব ক্ষেত্রে সাফল্যের আলো ছড়িয়েছেন।

এস এম শহীদুল ইসলাম সোহেল ২০১৩ সালে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের মরহুম ছাত্তার মাস্টার ও রতাগর্ভা হাজেরা খাতুনের কনিষ্ঠ কন্যা ডা.স্নিগ্ধা আকতার ছন্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের ঘরে সামাইরা সম্প্রীতি নামে এক কন্যা সন্তান রয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa