ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

গুরুদাসপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   ৩৮৯ বার পঠিত
গুরুদাসপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুর্ধ-১৭ এই টুর্নামেন্টের ফাইনালে চাপিলা ইউনিয়ন একাদশ ২-০ গোলে বিয়াঘাট ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ৪ টায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে খেলা উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী,উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান,মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী,খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ জুলাই এই টুর্নামেন্ট শুরু হয়। নক আউট ভিত্তিতে হওয়া এই টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন এক পৌরসভার ৭টি ফুটবল দল অংশ নেয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa