ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

গুরুদাসপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া র‌্যালী ও সভা

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   ২৩৪ বার পঠিত
গুরুদাসপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া র‌্যালী ও সভা

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকিহ্রাস জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতেই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার এমন উদ্যোগ।

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মহড়া প্রদর্শিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল পরিষদ চত্বরে ভুমিকম্প,অগ্নিকান্ড নির্বাপন ও অগ্নিকান্ডে আটকাপড়া ব্যক্তিদের উদ্ধারের কলা-কৌশলের মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa