ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

অসুস্থ্য ও দরিদ্রদের আর্থিক সহায়তা দিলো রাশিদ-নিলু ফাউন্ডেশন

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   ২১২ বার পঠিত
অসুস্থ্য ও দরিদ্রদের আর্থিক সহায়তা দিলো রাশিদ-নিলু ফাউন্ডেশন

নাটোরের গুরুদাসপুরে অসুস্থ্য ও অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ-নিলু ফাউন্ডেশন। সোমবার (৬অক্টোবর) বিকেলে উপজেলার খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলামের সহায়তায় এলাকার ১৫ জন অসুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ১ লাখ টাকা প্রদান করা হয়। গুরুদাসপুর যুববন্ধু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে খলিফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম ফকির, যুববন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুবেল আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা এ মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম ও তার সহধর্মিনী নিলুর দীর্ঘায়ু কামনা করেন উপকারভোগীরা। রাশিদ নিলু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অস্বচ্ছল, অসুস্থ্য রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা প্রদান করে আসছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa