ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ
Advertise with us

সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ২৯ বার পঠিত
সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ

হাটে পাট বিক্রির জন্য প্রস্তত করছেন কৃষক  ছবি: -প্রতিনিধি

“ক’দিন আগেও নাটোরের গুরুদাসপুরের হাট-বাজারে প্রতিমন পাট বিক্রি হচ্ছিলো ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার টাকা দরে। এখন সেই একই মানের পাট বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৩ হাজার ৮০০ টাকা মন দরে। অল্প সময়ের ব্যবধানে প্রতিমন পাটের দাম কমেছে প্রায় ১ হাজার ২০০ টাকা। দাম কমায় চাষীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে কমেছে পাটের বাজার। এ দামে পাট বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের।”

মঙ্গলবার সকালে উপজেলার বড় পাটের মোকাম চাঁচকৈড় বাজারে অন্তত ১০ জন চাষী ক্ষোভ প্রকাশ করে কথা গুলো বলেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর ৫ হাজার ২৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫১০ হেক্টর বেশি। গত বছরে ভালো দাম ও লাভের কারনে চাষীরা এবছর পাট চাষে ঝুকেছিলো। আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলন হলেও দাম নিয়ে দুশ্চিতার ভাজ চাষীদের কপালে। মলিন মুখে তারা জানান, হড়ভাঙা পরিশ্রমের ফসলে চোখ পরেছে সিন্ডিকেটের।উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম বলেন, “পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। গুরুদাসপুরে দেশী তোষা,মেস্তা ও জেআরও জাতের পাটের আবাদ হয়। অনুকুল আবহাওয়া ও নিয়মিত মাঠপর্যায়ে কৃষি বিভাগের পরামর্শে চাষী ভায়েরা ভালো ফলন পাচ্ছেন। তবে দাম নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

 

গুরুদাসপুর পৌরসদরের আনন্দ নগর মহল্লার কৃষক দেলোয়ার হোসেন,কালাকান্দর গ্রামের কমেদ আলী,শ্রীপুরের মকবুল হোসেনসহ অন্তত ১০ জন পাট চাষী জানান,জমি লীজ,বিজ,সার,চাষ,নিরানী,কাটা,পরিবহন,ধোয়া,শুকানো মিলিয়ে একবিঘা জমিতে পাটচাষে খরচ প্রায় ৩০ হাজার টাকা। প্রতি বিঘায় গড় ফলন ৭ মন। প্রতিমন পাটের বর্তমান বাজার দর সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। এ দামে বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে। তারা সরকারকে বিদেশে পাট রপ্তানীর সুযোগ দিয়ে নায্য দাম নিশ্চিতে অনুরোধ জানান।
চাঁচকৈড় হাটের পাট ব্যবসায়ী হান্নান শেখ,আব্দুল খালেক মোল্লা,আশিক শেখ, আব্দুর রশিদ হাজী,আসাদুল ইসলাম, ইসমাইল হোসেন ঠান্টু,শামিম রেজা জানান, -“সিন্ডিকেট নয়, বিশ^ মন্দা ও যুদ্ধের কারনে এবছর পাটের বাজার কম। যে সব দেশ বাংলাদেশের কাঁচা পাট কেনে তারা এবছর পাট কিনছে না। তারা দেশীয় পাটকলের জন্য যাচাই-বাচাই করে পাট কিনছেন। একারনে পাটের বাজার কম।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa