টেকনোলোজি – gurudaspurbarta.com https://gurudaspurbarta.com সত্য প্রকাশে অবিচল Mon, 06 Jul 2026 12:51:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://gurudaspurbarta.com/wp-content/uploads/2022/06/favicon-512x512-1.jpg টেকনোলোজি – gurudaspurbarta.com https://gurudaspurbarta.com 32 32 ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে https://gurudaspurbarta.com/2026/06/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/ https://gurudaspurbarta.com/2026/06/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/#respond Fri, 19 Jun 2026 12:27:35 +0000 https://gurudaspurbarta.com/?p=3146 প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি লেখায় পড়েছিলাম যে, তাঁর ছোট ভাই আহসান হাবীব (কার্টুনিস্ট ও রম্যলেখক) খাওয়ার অসুবিধা হবে বলে, ঢাকার বাইরে একটি বড় চাকরি ছেড়েছিলেন। আসলে তিনি ( আহসান হাবীব ) তার আরামের জায়গা থেকে বের হতে চাননি। মূলকথা আমরা কম-বেশি সবাই আরাম-আয়েশে থাকতে পছন্দ করি। নিজের পরিচিত জায়গার বাইরে যেতে চাইনা। আর এটাই হলো ‘কমফোর্ট জোন’। কমফোর্ট জোন মানে একটি গন্ডির মধ্যে থেকে আরাম, আয়েশে জীবনযাপন করা।
আর এ কমফোর্ট জোন এতোটাই খারাপ যে, এটা মানুষের মস্তিষ্ককে নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখে। ফলশ্রুতিতে সৃজনশীলতা কমে যায়। তখন সাধারণ একটা কাজ করতে ভয় লাগে। তখন মনে হয় অন্যেরা কী যে মনে করে! আর কমফোর্ট জোন এ থাকলে আতœবিশ্বাসের বড্ড অভাব দেখা দেয়। আর এ কারনেই তরুণসমাজ ও ছাত্রসমাজ পিছিয়ে যাচ্ছে , তারা ঝুকি নিতে ভয় পায়। এ সমস্যা থেকে বের হতে কিছু পদক্ষেপ নিতে হবে:
এক.
প্র্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে (যেমন এ আই)। আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে। ভূ-রাজনীতি, অর্থনীতি সম্পর্কে খোজঁ রাখতে হবে।
দুই.
নিজের সীমা প্রসারিত করা যেমন : ঘুরতে যাওয়া। যার ফলে নানা জায়গা সমন্ধে ধারণা হবে এবং নিজের জ্ঞানের স্ফূরণ ঘটবে।
তিন.
সমস্যার সম্মুখিন হওয়ার ফলে আতœবিশ্বাস বাড়বে । কাজ করতে গেলে নানারকম ভুল হবেই আর ভুল থেকেইতো শিক্ষাগ্রহন করতে হয়। বিভিন্ন বিষয় জানার ফলে আস্তে আস্তে ভয় দূরীভূত হবে।
আমাদের দেশে তরুণদের উন্নতি উপরোক্ত বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তখন তরুণদের মাঝে উচ্চআকঙ্খা তৈরি হবে নিশ্চতভাবে। ফলে ক্যারিয়ার তৈরির তাগিদ অনুভূত হওয়ার দারুণ লক্ষ্য অর্জিত হবে। হয়তো “কমফোর্ট জোন ” এ থাকলে যা স্বপ্নের মতো মনে হতো। এ বিষয়গুলো যখন অর্জিত হবে তখন দেশ ও জাতির উন্নতি অনিবার্য।
– অপূর্ব সরকার অপু
(হিসাব রক্ষন কর্মকর্তা)

]]>
https://gurudaspurbarta.com/2026/06/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
ভিওআইপি ব্যবহারের দায়ে চার মোবাইল অপারেটরকে জরিমানা করলো বিটিআরসি https://gurudaspurbarta.com/2022/06/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a/ https://gurudaspurbarta.com/2022/06/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a/#respond Mon, 13 Jun 2022 08:08:37 +0000 https://gurudaspurbarta.com/?p=200 ভিওআইপি(ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বা অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে ফোন কলের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশের চার মোবাইল অপারেটরকে প্রায় আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির অভিযানে জব্দ করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল অপারেটরদের আবেদন, শুনানি ও পর্যবেক্ষণ শেষে এ জরিমানা করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে। তাদেরকে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকা। এছাড়া রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি।

অপারেটরদের কাছে ইতোমধ্যে এ জরিমানার সিদ্ধান্তের বিষয়ে চিঠিও পাঠিয়েছে বিটিআরসি। যেখানে চারটি অপারেটরকেই ৩০ জুনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এ জরিমানা করে। সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজারের অধিক সিম জব্দ করে বিটিআরসি।

অভিযোনে অবৈধ ভিওআইপির অভিযোগে জব্দকৃত সিমের বিপরীতে বিটিআরসির প্রশাসনির জরিমানার বিষয়ে অপারেটরগুলোর আবেদনের প্রেক্ষিতে শুনানী অনুষ্ঠিত হয়।

যেখানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন। শুনানীতে অংশ নেন বিটিআরসির সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরাও।

]]>
https://gurudaspurbarta.com/2022/06/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a/feed/ 0