ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

নির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন

বিনোদন ডেস্ক
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   ২৮৭ বার পঠিত
নির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন

তরুণ নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই। ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে মারা গেছেন তিনি।

টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন। অনেকদিন ধরে নাটক নির্মাণ থেকেও দূরে ছিলেন তিনি। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেছেন।

মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড। শোকবার্তায় বলা হয়েছে, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ এ ছাড়া শোক জানাচ্ছেন ছোট পর্দার তারকারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়।

নির্মাতা সাখাওয়াত মানিকের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‌‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa