নাটোরের গুরুদাসপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সূর্য বেগম (৫৫) নামের এক বিধবা বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মশিন্দা পুর্ব-বাহাদুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ছেলে বাদি হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।


আহতের ছেলে সবুজ হোসেন জানান, উপজেলার মশিন্দা মৌজার ৬৭২ নম্বর খতিয়ানের ৭১৩২ নম্বর দাগের ৫ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী মোবারক হোসেনের সাথে বিরোধ চলছিলো। জায়গাটিতে প্রায় ৪০ বছর ধরে সবুজ ও তার পরিবার বসবার করে আসছিলেন বলেও জানানো হয়। এরআগে বিরোধ মিমাংসার জন্যে একাধিকবার গ্রাম্য শালিশ হয়। সর্বশেষ গত শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে শালিস বৈঠকের রায় সবুজ হোসেনের পক্ষে আসে।
সবুজের বাড়ি সংলগ্ন স্থানে প্রতিপক্ষের একটি খড়ের গাদা রয়েছে। সোমবার রাতে সেই খড়ের গাদায় আগুন লাগে। এ ঘটনায় প্রতিবেশী মোবারক হোসেন সবুজ ও তার পরিবারকে দায়ী করে মিথ্যা অপবাদ দেন। এরই জেরে মঙ্গলবার সকাল সোয়া নয় টার দিকে প্রতিবেশী মোবারকের নেতৃত্বে মামুন,মহসিন,মুক্তি, মনিসহ অন্যরা সবুজ ও তার বৃদ্ধা মায়ের ঘড়বাড়ি ভাংচুর চালায়। বাধা দিতে গেল তারা সুর্য বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে।
অভিযুক্ত মামুন হোসেন জানান,বিরোধপুর্ন জমি নিয়ে আদালতে মামলা চলমান। নি¤œ আদালতে তাদের পক্ষে রায় রয়েছে। প্রতিপক্ষরা উচ্চ আদালতে আপিল করলেও নিস্পত্তি হয়নি। মামলা চলমান জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে সকালে তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। মারপিটের ঘটনা মিথ্যা ও ভিক্তিহীন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#