বিরল কোলন ক্যান্সারে আক্রান্ত আশিক বিল্লাহ শিমুল (২৮)। অর্থাভাবে তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি নাটোরের গুরুদাসপুরের পৌরসদরের খামার নাচকৈড় মহল্লার বাসিন্দা ও চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আত্হার হোসেনের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে শিমুলের মলদারে টিউমার ধরা পরে। চলতি অক্টোবর মাসের ৬ তারিখ দেড় লাখ টাকা খরচ করে রাজশাহীতে শিমুলের (মলদারের টিউমার/কোলন ক্যান্সার) অপারেশন করানো হয়। বর্তমানে তিনি রাজশাহী জেনারেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অসীম সরকারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অসীম সরকার জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর থেকে ৩ সপ্তাহ পরপর শিমুলকে ৭-৮ টি কেমোথেরাপি দিতে হবে। এরজন্য প্রায় ২ লাখ টাকা দরকার। চিকিৎসক আরো জানিয়েছেন কেমোথেরাপি শেষ হলে শিমুলের দ্বিতীয় বার অপারেশনের প্রয়োজন হবে।
কিন্তু অর্থাভাবে মাঝপথে থেমে আছে শিমুলের চিকিৎসা। তাঁর সংসারে ষ্ট্রোক আক্রান্ত অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রীসহ ১ বছরের শিশুকন্যা ফিহা ও ১০ বছরের সিজা রয়েছে।
শিমুল গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারে একটি প্রসাধনী দোকানে সল্প বেতনভুক্ত কর্মচারী ছিলেন। ক্যান্সার শনাক্তের পর সেই কর্মও হারিয়েছেন। নিজস্ব কোনো জায়গা জমিও নেই তার। সহায় সম্বলহীন মৃত সাংবাদিক পুত্র শিমুলের চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার ক্যান্সার চিকিৎসা। বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন টগবগে ওই তরুন ।

শিমুল জানান,-সংসারের একমাত্র উপার্জনক্ষম তার স্বল্প আয়ে চলতো বৃদ্ধ মা,স্ত্রী ও অবুঝ দুটি সন্তানের সংসার। অসুস্থ্যতায় সে কর্মও হারিয়েছেন। ধার-দেনা করে এ পর্যন্ত চিকিৎসা নিতে হয়েছে তাকে। চিকিৎসা দুরের কথা বর্তমানে খেয়ে না খেয়ে চলছে তার সংসার। বৃদ্ধ মা ও অবুঝ দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান শিমুল। শিমুলের সোনালী ব্যাংক একাউন্ট নং- ৪৯০৬৪০১০২৬০০৯, বিকাশ নং- ০১৭৭৬৫৯৫৯৩৪।
শিমুলের বড় ভাই সাংবাদিক আখলাকুজ্জামান জানান, ছোট ভাই কোলন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য দরকার ২ লাখ টাকা। তিনি বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ জানান,অর্থাভাবে একজন তরুনের জীবন প্রদীপ নিভে যেতে পারে না। এর জন্য তিনিও বিত্তবানদের সহযোগীর হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন