নাটোরের ৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুল আজিজ বলেছেন,“৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ৭ নভেম্বরের চেতনা বিএনপি যে চেতনা লালন করে সেই চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
রবিবার (৮ নভেম্বর) বিকালে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকারের সভাপতিত্বে চাঁচকৈড় বাজার আমজাদ শেখ স্মৃতি গেট চত্তরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে ধারণ করে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আব্দুল আজিজ সম্প্রতি পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের বিচার প্রসঙ্গ তুলে বলেন,খুনি যেই হোক ন্যায় বিচার নিশ্চিতে তিনি শাকিলের পরিবারের পাশে থাকবেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব সুফি আবু সাইদ, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সাধারণ সম্পাদক শাহিন কাওছার, উপজেলা যুবদলের আহবায়ক এম সময় হাসানসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতা-কর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন এমপি আব্দুল আজিজ।
সভাস্থলে একটি কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্ত দেখে নেতা-কর্মীরা আতংকিত হয়ে পরে। পুলিশ সেটি ঘিরে রাখেন ও পরে সেটি নিস্কৃয় করেন।
সদ্য যোগদানকৃত ওসি সিরাজুল ইসলাম বলেন, কালো স্কচ টেপে মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না সেটি আসলে কি।