ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পে অর্ন্তভুক্ত হচ্ছে গুরুদাসপুর পৌরসভা

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   ৩৭৮ বার পঠিত
স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পে অর্ন্তভুক্ত হচ্ছে গুরুদাসপুর পৌরসভা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অর্šÍভুক্ত হতে যাচ্ছে নাটোরের ক শ্রেণীভুক্ত গুরুদাসপুর পৌরসভা। ওই প্রকল্পের সম্ভব্যতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিনিধিদলের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজকসুত্রে জানাগেছে,বিশ^ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন প্রকল্পের অন্যতম একটি ‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’। গুরুদাসপুর পৌরসভার অর্ন্তভুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গুরুদাসপুরে আসেন। তারা পৌরসভার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতামত গ্রহন,তাদের চাহিদার বিষয়টি জানতে এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য জানাতে ওই কর্মশালার আয়োজন।
পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে ওই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান সিনিয়র ডিজাইনার সুধীর কুমার শর্মা। অন্যদের মধ্যে প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) নাসিরুল ইসলাম, পরামর্শক এম সরকার,অর্থনীতিবিদ জাফর উল্লাহ প্রমুখ। তারা গুরুদাসপুর পৌরসভার বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের প্রধান(সিনিয়র ডিজাইনার)সুধীর কুমার শর্মা জানান,সরকারের ওই প্রকল্পে গুরুদাসপুর পৌরসভা অর্ন্তভুক্ত হলে সর্বাধুনিক নাগরিক সুবিধা সমৃদ্ধ আধুনিক পৌরসভায় গুরুদাসপুর পৌরসভা উন্নীত হবে। সেখানে দুই লেনের প্রশস্ত রাস্তা,ফুটপাত,সড়ক বাতি,সুপার মার্কেট,কমিউনিটি সেন্টার,বিনোদন কেন্দ্রসহ আধুনিক সবধরনের সুবিধার ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে বিশ^ ব্যাংক অর্থনৈতিক সহযোগীতা করবে বিধায় অর্থের কোন সমস্যা থাকবে না। জায়গা ও সহযোগীতা নাগরিকদের চাহিদার সবগুলোই বাস্তবায়ন সম্ভব বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা প্রমুখ।
পৌর মেয়র শাহনেওযাজ আলী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান,গুরুদাসপুর পৌরসভার ইতিহাসে আজকের দিনটি বিশেষভাবে স্বরনীয় দিন। কারন বিশ^ ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকারের ওই প্রকল্পে গুরুদাসপুর পৌরসভা অর্ন্তভুক্ত হলে পৌরসভার সামগ্রীক চিত্র পাল্টে যাবে। নাগরিকরা আধুনিক পৌরসভার সকল সুযোগ সুবিধা পাবেন। ওই প্রকল্পে গুরুদাসপুর পৌরসভাকে অর্ন্তভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তারা।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa