পৌর আ.লীগ সম্পাদক প্রার্থী আলমগীর শেখের মোটরসাইকেল শোভাযাত্রা
নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক অঙ্গন। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী আলমগীর শেখ তাঁর প্রার্থীতা জানান দিতে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টা দিকে চাঁচকৈড় বাজারস্থ রসুন হাট চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করেন।
জানাগেছে,চলতি জুন মাসের ২৭,২৮ ও ২৯ তারিখে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। তরুন উদীয়মান নেতা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর শেখ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ৯টি ওয়ার্ডে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসাবে তিনি ওই মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন।
আলমগীর শেখ জানান, তার পিতা সামসুল হক শেখ দীর্ঘদিনধরে আওয়ামীলীগ রাজনৈতিক দলে নেতৃত্ব দিয়ে আসছেন। সুদিন-দুর্দিনে নেতা-কর্মিদের পাশে থেকে তিনি তাদের ছায়াসঙ্গি ছিলেন। পিতার আদর্শ ও রাজনৈতিক অভিভাবক জেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের ঘনিষ্ঠ সান্নিধ্য তাকে রাজনীতিতে আসতে অনুপ্রানীত করেছে। তিনি জানান দলীয় পদ পেলে আরও নীরিড়ভাবে নেতা-কর্মিদের পাশে থেকে কাজ করার সুযোগ পাবেন। এ মানষিকতায় তিনি জনসংযোগ শুরু করেছেন।
মোটর সাইকেল শোভাযাত্রায় আব্দুল মান্নান খলিফা,বিদ্যুৎ কুন্ডু, সুলতান আহম্মেদ.আব্দুল্লাহ শেখ,আমির হোসেন শেখ,আব্দুল মতিন,গোলাম রাব্বানী গোলাপ,ছাত্রনেতা আনোয়ার হোসেন,অনিক রহমান হিরো,নাইম শেখ,জিল্লুর শেখ প্রমুখ ছাড়াও উপজেলা ও পৌর আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মি উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ৯টি ওয়ার্ডের জনবহুল মোড়ে মোড়ে গেলে উপস্থিত নেতা-কর্মিরা স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ৮:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||