মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ

সাজেদুর রহমান সাজ্জাদ

১৭ এপ্রিল ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ

নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউলী বেগমের বিরুদ্ধে। আনাম গুরুদাসপুর পৌর সদরের কাচারী পাড়া মহল্লার বাসিন্দা ও মেয়ে শিউলী বেগম উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের বাসিন্দা।
দখল অবমুক্ত করতে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এসকে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন মসজিদের মুসল্লী ও এলাকাবাসী। অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তায় ঠাসাঠাসি ভাবেই মানববন্ধনের মাধ্যমে জায়গা দখলমুক্তের দাবী জানান তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে দখলদাররের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান শেষে বক্তব্য রাখেন হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, লোকমান হোসেন,আলী আহাদ ফারুকী প্রমূখ। প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে মসজিদের জায়গা অবমুক্তের দাবি জানান তারা।বক্তারা বলেন-‘উপজেলার রোহী মৌজার ১৯৯ ও ২১২ নম্বর দাগের প্রায় ২ শতাংশ মসজিদের জায়গা (৬ ফিট বাই ৯২ ফিট) জায়গা দখল করে সেখানে বসতবাড়ি করে আছেন রুহাই গ্রামের জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এড.আব্দুল মোতালেব আনাম। আনাম দীর্ঘদিন ধরে গ্রাম ছেড়ে পৌর এলাকায় বসবাস করেন। পরবর্তীতে মেয়ে শিউলীর নামে দখলকৃত জায়গা লিখে দিয়েছেন। বাপ-বেটি শালিস দরবার মানেন না, কারো কথাও শুনেন না। প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়। মসজিদের জায়গা সংকুচিত হয়েছে। এতে মুসল্লীদের যাতায়াতে কষ্ট হচ্ছে।’
কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন- ‘মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন অবৈধদখলদার শিউলী বেগম। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে।’
ভুক্তভোগী আলী আহাদ বলেন- ‘বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছিনা।’
অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- ‘এটা আমার পৈত্রিক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে লিখে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায়না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।’
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- ‘শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। যেই প্রতিবাদ করেন তার নামেই মামলার হুমিকি দেন আনাম পরিবার। হামলা-মামলার ভয়ে ওই পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।’
উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- ‘তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com