সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুর পৌর নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দিলেন রাঙ্গা মোল্লা

সাজেদুর রহমান সাজ্জাদ

১১ মার্চ ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

গুরুদাসপুর পৌর নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দিলেন রাঙ্গা মোল্লা

আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষনা দিলেন রাঙ্গা মোল্লা। রাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও গাড়িয়া পাড়া মহল্লার আব্দুস সামাদ মোল্লার ছেলে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় মহল্লার গোপালের মোড়ে একটি চাতালে ইফতার পুর্ববর্তী সময়ে তিনি ওই প্রার্থীতা ঘোষনা দেন।
জানা গেছে,নাটোরের গুরুদাসপুর পৌরসভাটি প্রথম শ্রেনীতে উন্নীত। জাতীয় নির্বাচনের পর সরকার স্বল্প সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আভাস দেন। সাম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ জোরদার করেছে। এতে আগাম প্রার্থীতা ঘোষনা করলেন রাঙ্গা মোল্লা।
এর আগে নিজ ওয়ার্ডের সুধীজনদের নিয়ে ইফতারের আয়োজন করেন তিনি। ইফতার পুর্ববর্তী সময়ে রাঙ্গা কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষনার আগে সমর্থন জানতে চাইলে উপস্থিত পাঁচ শতাধিক জনতা সবাই হাত উচিয়ে সমর্থন জানান।
রাঙ্গা মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আদর্শে সংগঠনের সাথে যুক্ত থাকলেও এলাকার উন্নয়নে,মানবিক কাজে ও মানুষের পাশে থেকে কাজ করছেন। ওয়ার্ডের মানুষ তার প্রতি আস্থা রেখে নির্বাচিত করলে জনগণের আস্থার প্রতিদান দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। অতীতের মনের অজান্তে কারো মনে কষ্ট বা ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে তাকে একবার কাউন্সিলর নির্বাচিত করার আহবান জানান।
রইস উদ্দিনের সভাপতিত্বে রাঙ্গা মোল্লাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন ইমন আহম্মেদ রিয়াজ,আজাদ প্রাং,সুমন, রফিজ উদ্দিন,ফরিদ মোল্লা, জাহাঙ্গীর আলোম,আল্হাজ জাহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম আহম্দে প্রমূখ।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:১২ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com