সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সাদেক আলী

সাজেদুর রহমান সাজ্জাদ

১৪ জুন ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সাদেক আলী

এ বছর নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সাদেক আলী । তিনি পোয়ালশুড়া পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।

ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে মোঃ সাদেক আলী শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তিনি গণিত বিষয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষক এবং কম্পিউটার শিক্ষা বিষয়ে ব্যানবেইজের মাস্টার ট্রেইনার। এছাড়াও তিনি ক্রীড়া নৈপূন্যের অধিকারী, সংস্কৃতিমনা ও বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন আদর্শ শিক্ষক । এর আগে তিনি সঙ্গীত, ক্রীড়া, আবৃত্তি প্রভৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

প্রতিক্রিয়ায় মোঃ সাদেক আলী বলেন, উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে তিনি অভিভূত। এতে তার দায়বদ্ধতা বেড়ে গেছে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শ্রেণী পাঠে সবার দোয়া ও সহযোগিতা চান তিনি।
জানা গেছে, মোঃ সাদেক আলী উপজেলা ও পৌরসভা সদরের বাসিন্দা। মোঃ ছলিম উদ্দিন মোল্লা ও মোছা.ছবেদা বেগমের তৃতীয় সন্তান।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com