নাটোরের গুরুদাসপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ওই জরিমানা করেন।
জানাগেছে,গুরুদাসপুর পৌরসভা কার্যালয়ের পাশে মেসার্স যমুনা ট্রেডার্সের মালিক আব্দুল মতিন সরকারী নির্দেশনা অমান্য করে ১২ কেজি এলপিজি গ্যাস ১৩৯৩ টাকায় কিনে ২ হাজার টাকায় বিক্রি করছেন। তিনি যুমনা ও টোটাল এলপিজি গ্যাসের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা পরিবেশক।
প্রতি সিলিন্ডারে ৬০০ টাকার বেশি লাভে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। আভিযানে প্রমান ও অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। পরে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান ওই ব্যবসায়ী।
ব্যবসায়ী আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়বে, এমন তথ্য কোম্পানী থেকে তাকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে তিনি দাম বাড়িয়েছেন। তবে এটা ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন,গোপন সংবাদের ভিক্তিতে তিনি বেশি দামে গ্যাস বিক্রির তথ্য জানতে পারেন। অভিযানে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে তাকে সতর্কতামুলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেখানে অনিয়ম সেখানেই অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||