প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সোমবার বিকেলে তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারী বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি। এতে ব্যায় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার টাকা।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়। এ কাজের অর্ধেক খনন যন্ত্র(এস্কেভেটর)দিয়ে বাঁকি অর্ধেক নারী ও পুরুষ শ্রমিকের মাধ্যমে ৪৩ দিনে শেষ করার কথা রয়েছে। ১১৯ জন শ্রমিক ৫শ টাকা হাজিরায় কাজ করার কথা রয়েছে।
উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন,খালটির খনন কাজ শেষ হলে ভুউপরিভাগের পানি ব্যবহারের মাধ্যমে কৃষকরা সেচকাজ চালাতে পারবেন। এতে মাছ ও ফসলের উৎপাদন বাড়বে। সেই সাথে কৃষকরা নৌকায় সহজে ফসল ঘরে তুলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১০:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||