নাটোরের গুরুদাসপুরে সরকারী বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি কলেজের কার্যালয়ের সামনে রাখা একটি পার্সেল ঘিরে রহস্য ঘনিভুত হয়েছে। ওই পার্সেলের গায়ে আম রুপালী লেখা থাকলেও সেখানে আম নাকি নাশকতার জন্য অন্য কোন কিছু রাখা রয়েছে এনিয়ে রহস্যের জট খুলতে ডাকা হয় পুলিশকে। তারারও স্পর্শকাতর কিছু থাকতে পারে সন্দেহ করে ডেকেছেন র্যাবের বিশেষ ইউনিটকে।
জানাগেছে,শনিবার সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈ দাপ্তরিক কাজে প্রতিষ্ঠানের যান। কার্যালয়ের তালা খুলতে গিয়ে দরজার সামনে তিনি একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পান। সেখানে লেখা রয়েছে‘আম রুপালী ৩০ কেজি। প্রাপক প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ,গুরুদাসপুর নাটোর,ফোন নম্বর…..। পার্সেল দেখে সন্দেহ হলে অধ্যক্ষ বিষয়টি গুরুদাসপুর থানা পুলিশকে অবহিত করেন। তাদেরও সন্দেহ তারা বোম নিক্রিয়কারী দলকে ডেকেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান।
এদিকে সকাল থেকেই প্রতিষ্ঠানে পার্সেল ব্যাগ ঘিরে উৎসুক জনতার ভিড় বাড়ছে। বসানো হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা। তারা পার্সেল ব্যাগ ঘিরে রেখেছেন।
প্রতিষ্টানের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ জানান,প্রতিষ্টানকে ঘিরে একটি প্রতিপক্ষ প্রতিনিয়ত তাকে নানাভাবে হুমকি অব্যাহত রেখেছেন। ৩দিন আগেও তাকে হুমকি ও কলেজ উড়িয়ে দেবার হুমকি দেয়া হয়েছিলো। তাদেরই কেউ নাশকতার উদ্দেশ্যে পার্সেলের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু রাখতে পারে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান,অধ্যক্ষের সন্দেহ ও রহস্যঘেরা পার্সেল দেখে তাদেরও অনুমান সেখানে বিস্ফোরক জাতীয় পদার্থ থাকতে পারে। সে কারনে বিস্ফোরক নিস্ক্রিয় দলকে ডাকা হয়েছে। তারা এলেই উন্মোচিত হবে পার্সেলে কি রয়েছে।
উল্লেখ্য ২০০৮ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে কর্তৃত্ব নিয়ে অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা জালাল শাহের মধ্যে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান।
বাংলাদেশ সময়: ২:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||