গুরুদাসপুরে কোরবানীর পশুর ভালোদাম খামারীদের মুখে খুশির ঝিলিক
ঈদুল আযহার বাকী মাত্র ক’দিন। ঈদকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরের হাটগুলোতে অঢেল পশুর সমাগম,চলছে জমজমাট বেচাকেনা। ভালোদামে খামারীদের চোখে মুখে খুশির ঝিলিক। হাসি ফুটেছে হাটের ইজারাদারদের মুখেও। তবে দাম বেশির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন,এবছর গো-খাদ্যসহ তত্বাবধান ব্যয় বেড়েছে। করোনার কারনে গত দু’বছর লোকসানও গুনতে হয়েছে তাদের। সব মিলিয়ে গতবছরের তুলনায় দাম একটু বেশি।
সরোজমিনে মঙ্গলবার (৫জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার বৃহৎ পশুর হাট চাঁচকৈড় ঘুরে দেখা গেছে, সাড়িবদ্ধ বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে বিভিন্ন আকৃতি ও রঙের ষাড় গরু। কেনা বেচা নিররাপদ ও জাল টাকা রোধে পুলিশী টহলও লক্ষ্য করা গেছে। হাটে পশুর সুস্থ্যতা যাচাই করতে উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে পশুর স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় গরু ব্যাবসায়ী বেলায়েত হোসেন বলেন, প্রতিবছর কোরবানীর ঈদকে ঘিরে স্থানীয় হাট ও কৃষান কৃষানীর বাসা থেকে সুলভমুল্যে গরু কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেন তিনি। এ পর্যন্ত ৫টি গরু কিনেছেন তিনি। দেখেশুনে একগাড়ি (ট্রাক) গরু কিনবেন তিনি।
রাজধানীর গাবতলী থেকে আসা ব্যাপারী আল আমিন বলেন,-‘গো-খাদ্যের দাম বেশি হওয়ায় খামারীরা পশুর দাম বেশি হাঁকছেন। গত বছরের তুলনায় গরু প্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা বেশি অভিযোগ তার। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিসহ দেশের অনেক জেলায় বন্যা,একারনে লোকসানের শংকাও করছেন তিনি।
হাটের ইজারাদার আনিছুর রহমান মোল্লা বলেন,‘এ হাটের টোল সহনীয়। দুরবর্তী এলাকার ব্যাপারীদের থাকা ও খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন তারা। তিনি বলেন,হাটে পশুর সমাগম যথেষ্ট। কেনা-বেচাও হচ্ছে ভালো।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান,উপজেলায় এবছর ৮৫ হাজার কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। যার বাজার মুল্য প্রায় প্রায় ৫০০ কোটি টাকার উপরে। উপজেলায় কোরবানির চাহিদা রয়েছে ৩৬ হাজার ৬৫২টি পশুর। চাহিদার চেয়ে সাড়ে ৪৮ হাজার পশু অন্যত্র বিক্রি করতে পারবেন খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও পশুর ভালোদামে লাভবান হচ্ছেন খামারীরা।
চাঁচকৈড় হাটে পৌর সদরের আনন্দ নগর মহল্লার কৃষক শরিফুল ইসলাম তাঁর একটি অষ্ট্রেলিয়ান জাতের ষাড় এনেছিলেন। ১ লাখ ২৭ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। এদামে বিক্রি করে তিনি খুশি। তবে খড়,ভুষি,খুদ,খৈইলসহ পশুখাদ্যের সব উপাদানের দাম বেশি বলে তেমন লাভবান হবেন না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||