নাটোরের গুরুদাসপুরে পুর্ববিরোধের জেরে হেলাল সরদার (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার তাঁর ছোটভাই শিশির সরদারকে ((২৮) জখম করার অভিযোগ উঠেছে। শিশিরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন তথ্যটি নিশ্চিত করেছেন।
জানাগেছে, নিহত হেলাল ও শিশির সরদার সহোদর দুই ভাই পৌরসভার খামারনাচকৈড় মহল্লার মৃত সাখাওয়াত হোসেন সরদারের ছেলে। তারা‘নাটোর জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন’ চাঁচকৈড় শাখার সাথে যুক্ত ছিলেন। মঙলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের চাঁচকৈড় হাটের পরিবহন শ্রমিক অফিসের সামনে এই হত্যার ঘটনা ঘটে।
হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাচারী পাড়া মহল্লার রশিদ প্রামানিকের ছেলে আকাশ হোসেন (২৩) ও বাজারপাড়া মহল্লার জিল্লুর রহমানের ছেলে রাশা ওরফে ত্বোহা (২০)কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল মতিন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিগ্ধ্যা আকতার জানান, ‘ নিহত হেলাল সরদারকে বাম কাঁধে, পিঠে ও বুকের ওপরে ধারাল অস্ত্র দিয়ে ৩ থেকে ৫টি আঘাত করা হয়। আঘাতগুলো ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত গভীর ছিল। ১০টা ৪০ মিনিটে হাসপাতালে আনার পুর্বের তার মৃত্যু হয়। শিশির সরদারের ডানপিঠে ১টি ডান পায়ের হাঁটুতে ৪টি আঘাত করা হয়। একটি আঘাতে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
![]()
শনিবার সকালে পেশাগত কাজে তাঁরা দুই ভাই ওই শ্রমিক অফিসে এলে আবু তাহেরের ১০-১২জন অনুসারী চাইনিজ কুড়াল ও ধারাল অস্ত্র দিয়ে দুই ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান হেলাল সরদার। তাঁকে রক্ষায় ছোটভাই শিশির এগিয়ে এলে তাঁকেও এলোপাথারীভাবে কুপিয়ে জখম করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক সদস্য জাহাঙ্গীর হোসেন. কামরুল হোসেন, মাসুম বিশ্বাস জানান, সকাল ১০টার দিকে তাঁরা দুই ভাই শ্রমিক অফিসের সামনে অবস্থান করছিলেন। আক্রমনকারীদের হাতে থাকা দেশিয় অস্ত্র দেখে তাঁরা শ্রমিক অফিসের ভেতর অবস্থান নেন।
এসময় পুলিশের হাতে আটক রাশা ওরফে আবু ত্বোহা, আকাশ হোসেন,তুহিনসহ ১০-১২জন যুবক শ্রমিক অফিসের দরজা ভেঙ্গে বের করে এনে শ্রমিক অফিসের সামনেই চাইনিজ কুড়াল ও ধারাল চাকু দিয়ে হেলালকে আঘাত করে। সেখানেই মৃত্যু হয় তাঁর। শ্রমিকরা আরো জানান, শনিবার চাঁচকৈড় হাটবার থাকায় শতশত মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু অস্ত্রধারীদের ভয়ে তাঁদের রক্ষায় এগিয়ে আসেনি কেউ।
নিহত হেলালের মা হেনা বেগম(৬০) বলেন,পরিকল্পিতভাবে যারা তার ছেলেকে হত্যা করেছে তাদের ফাঁসি দাবী করেন। হেলালের দুটি অবুঝ কন্যা সন্তানদের দেখবে কে?
চাচাত ভাই আলমাছ সরদার বলেন,দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিকাল ৪ টায় গুরুদাসপুর বাসস্যান্ডে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
থানা পুলিশ জানায়, একটি দরপত্র দাখিলকে ঘিরে নিহত হেলাল সরদারের সাথে গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহেরের নিহত হেলাল সরদারের পুর্ববিরোধ ছিলো।
এই বিরোধকে ঘিরে গত ২০ ফেব্রুয়ারি নিহত হেলাল সরদার তাঁর সহযোগীদের নিয়ে ছাত্রলীগ সম্পাদক তাহেরকে কুপিয়ে জখম করেছিলেন। এঘটনায় তাহেরের বাবা আব্দুল মোতালেব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় জামিনে ছিলেন নিহত হেলাল সরদার।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, একদিকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||