ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

গুরুদাসপুরে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বর্নিল আয়োজন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ২৫ জুন ২০২২   ৬৫৫ বার পঠিত
গুরুদাসপুরে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বর্নিল আয়োজন

গুরুদাসপুরে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বর্নিল আয়োজন  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশের নিজস্ব অর্থায়নে তৈরি মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে ঘিরে নাটোরের গুরুদাসপুরে বর্নিল শোভাযাত্রা ,আলোচনানুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন।

আয়োজকসুত্রে জানাগেছে,শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্ত্বর থেকে বর্নিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পদ্মাসেতু, প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার,প্লেকার্ড,ফেস্টুনসহ জাতীয় পতাকা হাতে নিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক দলের নেতা-কর্মি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এমনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

বাদ্যযন্ত্রের তালে নেচে,গেয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি,সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আব্দুল্লাহ বিন শোভন প্রমুখ।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপ্নের পদ্মাসেতু নিয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তারা একে দেশের আত্মমর্যাদা ও গর্বের প্রতীক বলে আখ্যায়িত করেন। পরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।

উপজেলা পরিষদের আয়োজনে বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনার পাদদেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবার কথা রয়েছে। সেখানে স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অংশ গ্রহন করবেন বলে আয়োজকসুত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান,একটি সেতুকে ঘিরে দেশের মানুষের আবেগ অনুভুতি উচ্ছাসের গর্বিত অংশিদার ছিল গুরুদাসপুর উপজেলাবাসীও। উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দকে সার্বজনীন করতে ছিলো বর্নিল আয়োজন ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa