ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ
Advertise with us

শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১৫৭ বার পঠিত
শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজ ব্যবসা প্রতিষ্টানে সংবাদ সম্মেলন করছেন ব্যবসায়ী বাকি বিল্লাহ জুয়েল  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের রসুন ব্যবসায়ী ও আড়তদার বাকি বিল্লাহ জুয়েল জানমালের নিরাপত্তা দাবী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁচকৈড় বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই দাবী জানান।
সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ী জানান, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্স নামে তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি রসুনসহ ধান,চালের ব্যবসা পরিচালনা করেন এবং ব্যপারীগন তার আড়তের মাধ্যমে কেনা-বেচা করে থাকেন। জুয়েল অভিযোগ করে বলেন,বেশ কিছুদিন ধরে মুখোশ বা মাস্ক পরা কয়েকজন ব্যক্তি রাতে তার গদিঘরের সামনে ঘোরাফেরা করছে এবং একাধিকবার তালা ভাঙার চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য চুরি ,লুটপাট বা আর্থিক ক্ষতিসাধন বলে তিনি আশঙ্কা করছেন।
বাকি বিল্লাহ জুয়েল আরো জানান, তার আড়তে অন্তত ১২ থেকে ১৫ জন ব্যবসায়ীর নগদ অর্থ গচ্ছিত থাকে। সপ্তাহের শনি ও মঙ্গলবার হাটবার হওয়ায় ভোর থেকেই রসুনের কেনাবেচা শুরু হয়। এ কারণে গদিঘরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সন্দেহজনক ব্যক্তিদের মাধ্যমে চুরি, ডাকাতি কিংবা লুটের আশঙ্কা করছেন। এছাড়া বাসায় যাতায়াতের পথেও কয়েকজন মাস্ক পরিহিত ব্যক্তি তাঁকে অনুসরণ করে বলে অভিযোগ করেন। এতে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে শঙ্কিত।
সম্প্রতি তাঁর গদিঘরে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে সন্দেহভাজন ব্যক্তিদের কিছু ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa