ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৪৪ বার পঠিত
গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নন্দকুজা নদীতে গোসলে নেমে দুই বন্ধুর করুন মৃত্যু এলাকায় শোকের ছায়া  ছবি: -প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। ফারহান (৭) উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম (৮) প্রতিবেশী বাবুল হোসেনের ছেলে। তারা দুজনই চন্দ্রপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার চন্দ্রপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নন্দকুঁজা নদীতে ফারহান ও লাম পরিবারের অজান্তে গোসলে নামে। সাঁতার না জানায় কোন একসময় দুজনই পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে শিক্ষার্থী আব্দুল্লাহ ও তার সহপাঠিরা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জেলে অর্জুন হলদার নৌকা নিয়ে এগিয়ে আসেন। পরে তিনি ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রা নদী থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে।
উদ্ধার শিশু দুটিকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই সাথে প্রতিবেশী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্তান হারানো পরিবারে চলছে শোকের মাতম।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রয়োজনীয় আইনগত প্রকৃয়া অনুসরণ করা হচ্ছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa