ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

গর্ভবতী স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে পরকীয়ায় জড়ান সঞ্জয়

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   ১৭১ বার পঠিত
গর্ভবতী স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে পরকীয়ায় জড়ান সঞ্জয়

অভিনেতা-পরিচালক সঞ্জয় খানের সঙ্গে অভিনেত্রী জিনাত আমানের সম্পর্কের কথা অজানা নয়। ১২ বছরের দাম্পত্য সম্পর্ক, দুই সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে জিনাত আমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

জানা যায় বলিউডের ‘দম মারো দম’ গার্লকে বিয়ে করেছিলেন হৃতিক রোশনের প্রাক্তন শ্বশুর। সেই সময় জায়েদ খান, সঞ্জয়ের স্ত্রী জারিনের গর্ভে। এই সম্পর্ক নিয়ে সিমি গেরেওয়ালের শো ‘রঁদেভু উইথ সিমি গেরেওয়াল’-এ প্রশ্নের মুখে পড়েন সঞ্জয় খান ও তার প্রথম স্ত্রী জারিন।

জিনাতের সঙ্গে সঞ্জয়ের বিয়ে মাস কয়েকের বেশি টেকেনি। ১৯৮০ সালে মুক্তি পায় ‘আবদুল্লা’। পরিচালক সঞ্জয়ের ওই ছবির নায়িকা ছিলেন জিনাত। একই বছরে জন্ম হয় জায়েদ খানের। ইতিমধ্যেই জিনাত আমান-সঞ্জয় খানের সম্পর্ক বিষিয়ে ওঠে, এবং প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন সঞ্জয়। প্রায় দু-দশক পর সিমি গেরেওয়ালের শো-তে সঞ্জয়কে সঞ্চালিকাকে বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জিজ্ঞাসা করে ইতিবাচক উত্তর দেন। পাশ বসে থাকা স্ত্রী বলেন, ‘হয়েই থাকতে পারে’। সিমির প্রশ্নের জবাবে জারিন জানান, সেই সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন। এরপর সাফাই দিয়ে সঞ্জয় খান যোগ করেন, ‘আমি কাউকে এমন কিছু প্রমিস করিনি যা আমি পরিপূর্ণ করতে পারব না’।

এরপর জারিন হাসি মুখে বলেন, ‘আমি আমার স্বামীকে চিনি। হয়ত উনি কিছুটা পিছলে গিয়েছিলেন, তবে অভিনেতার স্ত্রী হিসাবে আপনাকে একটু তো ধৈর্য্য ধরতেই হবে। এবং আপনার মধ্যে সেই সাহস এবং নিশ্চয়তা থাকতে হবে যে উনি তোমার কাছে ফিরে আসবে’।

জেরিন জানান, জিনাত আমানের সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতার জেরে তাঁদের বিয়ে ভাঙতে পারে এমন ভাবনা কোনদিনও মাথায় আসেনি তার। আরও বলেন, জিনাত একা নন, বহু নারী তার স্বামীর প্রতি আকৃষ্ট হতো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa