ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

চঞ্চলকে নিয়ে চমক দেখাবে ‘ডিজনি+হটস্টার’

বিনোদন ডেস্ক
সোমবার, ২৯ আগস্ট ২০২২   ৩০৮ বার পঠিত
চঞ্চলকে নিয়ে চমক দেখাবে ‘ডিজনি+হটস্টার’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করতে যাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার। ওটিটি প্ল্যাটফর্মর চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়ার এক ফেসবুক পোস্টে এমনটাই জানা গেছে।

সম্প্রতি ‘হইচই’য়ে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে চঞ্চলের অভিনয় নিয়ে বাংলাদেশ ও কলকাতার দর্শকদের মুগ্ধ করছে। চঞ্চলকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন দুই বাংলার দর্শক।

শুধু তাই নয়, ভারতের প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত সিরিজটিতে চঞ্চলের অভিয়ের মুগ্ধ হয়েছেন। রোববার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যমে পোস্ট করেও চঞ্চলের অভিনয়ের প্রতি মুগ্ধতার কথা জানান তিনি। এরমধ্যেই জানা গেলো, ডিজনি+হটস্টারের সঙ্গে চঞ্চলের কাজের খবর।

ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা কাপাডিয়া ফেসবুক পোস্ট করে বিষয়টি জানান। ‘কারাগার’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে তার অভিনয়ের প্রশংসা করেন কাপাডিয়া।

এর একটি অংশে তিনি লেখেন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।’

তাকে ধন্যবাদ দিয়ে পোস্টটি রোববার নিজের ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। সেটি আবার হুজেফার অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ডিজনি+হটস্টার থেকে চঞ্চল চৌধুরী যে বড় কোনো চমক নিয়ে আসছেন তা বলাই যায়!

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa