ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২   ১২১ বার পঠিত
চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার আবদুল আউয়াল ও নুরুন্নবী। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে  

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ঘটনাটিতে মোট তিনজন গ্রেপ্তার হলেন।

আজ শুক্রবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।

গ্রেপ্তার দুজন হলেন আবদুল আউয়াল (৩০) ও নুরুন্নবী (২৬)। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আগে গ্রেপ্তার রাজা মিয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একজনকে শুক্রবার ভোর ৫টায় এবং আরেকজনকে সকাল ৯টায় গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ভুক্তভোগী নারী ও বাসযাত্রীদের সামনে এই দুজনকে হাজির করা হবে। তাঁরা শনাক্ত করবেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবার হোটেলে যাত্রাবিরতি করে। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশী কয়েক জন ডাকাত বাসে উঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার পর ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের হাত, পা, চোখ বেঁধে তাঁদের সব লুটে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

পরে বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে নিয়ে যায় ডাকাতেরা। রাত সাড়ে ৩টার দিকে বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে রাস্তার খাদে পড়ে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় ওই বাসের যাত্রী হেকমত মিয়া বাদী হয়ে মধুপুর থানায় বাস ডাকাতি ও ধর্ষণের ঘটনায় মামলা করেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa