ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

ফিটনেসবিহীন লঞ্চ চলাচল দণ্ডনীয় অপরাধ : নৌ প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
সোমবার, ২৯ আগস্ট ২০২২   ১৪০ বার পঠিত
ফিটনেসবিহীন লঞ্চ চলাচল দণ্ডনীয় অপরাধ : নৌ প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন কোনো নৌযান চলাচল করতে দেওয়া হয় না।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে ৮৯৮টি মামলা মেরিন কোর্টে দায়ের করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশকিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে জরিমানা আদায়সহ ত্রুটি সংশোধনপূর্বক ফিটনেস নিতে বাধ্য করা হয়।

তিনি বলেন বলেন, ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণে নৌপথ পরিদর্শনে নিয়োজিত পরিদর্শকগণ ও নৌপুলিশ কর্তৃক নৌ-আদালতে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তারা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস মনিটর করছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa