ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ জলরঙে আঁকা পর্যটনের নতুন ঠিকানা-চলনবিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী,গনির রাজ্যে অনিয়মই নিয়ম গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪
Advertise with us

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   ২৫২ বার পঠিত
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৮ সেপ্টেম্বর রবিবার ইত্তেফাক পত্রিকার প্রিন্ট ভার্সনে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “পরীক্ষার নামে বাড়তি অর্থ আদায় ছয় মাসে ১০ লাখ টাকা আত্মসাৎ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সোমবার (১৯ সেপ্টেম্বর) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম ওই প্রতিবাদ লিপি প্রদান করেন।

প্রকাশিত ওই সংবাদে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত, বস্তুনিষ্ট নয় বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে । কর্তপক্ষ দাবী করেন সরকার নির্ধারিত ফি যথাযথ রশীদের মাধ্যমে আদায় করে তা সরকারী কোষাগারে জমা করা হয়।

তারা দাবী করেন স্বাস্থ্যকমপ্লেক্স পরিচালনার জন্য মাননীয় সংসদ সদস্যকে প্রধান করে একটি শক্তিশালী তদারকি কমিটি সার্বক্ষনিক স্বাস্থ্যসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখভাল করেন। কোন বিষয় অনিয়ম কিংবা অবহেলা করার সুযোগ নেই।তথ্যবিভ্রাট  ওই সংবাদ প্রকাশের কারনে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ও চিকিৎসকদের  মনোবল নষ্ট হয়েছে। একারনে ওই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম দাবী করেন,উপজেলা সদরে অবস্থিত এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সম্পূর্ন ডিজিটালাইজড অটোমেশন পদ্ধতি অনসরন এবং স্বাস্থ্যসেবা সমন্ময় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল কার্যক্রম পরিচালিত হয়। সরকারী সেবাদানকারী  এ প্রতিষ্টানের সুনাম ক্ষুন্ন করতে কারো দ্বারা প্ররোচিত হয়ে সংশ্লিষ্ট ওই সংবাদকর্মী সংবাদটি পরিবেশন করে থাকতে পারেন।

প্রতিবাদকারী
ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
গুরুদাসপুর-নাটোর।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa