ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে মাদরাসা ও মন্দিরের এতিম শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   ১৭৯ বার পঠিত
গুরুদাসপুরে মাদরাসা ও মন্দিরের এতিম শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার

নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাদরাসা ও এতিমখানার (লিল্লাহ বোর্ডিং) শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা (জিআর) চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সরবরাহ আদেশ (ডিও) কপি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাগেছে, প্রধানমন্ত্রীর উপহার সামাজিক কল্যানে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে মানবিক সহায়তা হিসাবে ত্রানকার্য(চাল)ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমদের খাবারের জন্য বন্টন করা হয়েছে। গুরুদাসপুর উপজেলার জন্য বরাদ্দ পাওয়া ৭৫ মে.টন (জিআর) চাল সরবরাহ আদেশ কপি বিতরন করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের বিপরিতে এক টন চাল বরাদ্দ দেয়া হয়। সরকারি এক টন চালের বাজারমূল্য ৪৫ হাজার টাকা হলেও তা বিনামুল্যে এতিম শিক্ষার্থীদের খাবার জন্য বিতরন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে চালের সরবরাহ আদেশ (ডিও) কপি হস্তান্তর করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। এসময় চাল বরাদ্দ পাওয়া মাদরাসা ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক,শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন্।

বরাদ্দ পাওয়া পৌরসদরের আনন্দ নগর হাফিজিয়া ও কওমী মাদরাসার সাধারণ সম্পাদক জাবেদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,এটি তার বিশেষ উপহার। অনেক মাদরাসার এতিম শিক্ষার্থীরা খাবার কষ্টে থাকেন। এ খাদ্য সহায়তা তাদের বিশেষ উপকারে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় বলেন,প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তায় সুফল মন্দির ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা সরাসরি পাচ্ছেন। এ উপহারের চাল ধর্মীয় সম্প্রীতিরও একটি প্রকৃষ্ট উদাহরন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa