ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

ফার্মেসী কর্মচারী এখন বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন সর্বরোগের চিকিৎসা

স্টাফ রিপোর্টার..
রবিবার, ১২ নভেম্বর ২০২৩   ৪৯৪ বার পঠিত
ফার্মেসী কর্মচারী এখন বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন সর্বরোগের চিকিৎসা

“চিকিৎসা সনদ না থাকলেও প্রসূতী,নবজাতক,বয়স্কসহ সব রোগীর সর্বরোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। অপরিচ্ছন্ন ঝুপড়ি কক্ষে বসে দিচ্ছেন চিকিৎসা। পাশে অপেক্ষমান রয়েছেন নারী,শিশুসহ বেশ ক’জন রোগী। যাদের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন তাদেরও চিকিৎসা দিচ্ছেন তিনি। সামনে বসিয়েছেন ফার্মাসী। মালিকানা দাবী করলেও নিজের নামে কাগজপত্রও দেখাতে পারেননি তিনি। এমন হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রায়শ রোগীদের সমস্যা হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।”


নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় দুধবাজারে প্রশাসনের নজর এড়িয়ে হয়রত আলী (৪৮) নামের যুবক ৫ বছর ধরে দিচ্ছেন অপ-চিকিৎসা। চাঁচকৈড় বাজার পাড়া মহল্লায় বাসিন্দা ওই কথিত চিকিৎসকের অপ-চকিৎসার তথ্য সংগ্রহে গেলে তিনি সংবাদিকদের সাথে অশোভন আচরন করে দেখে নেয়ার হুমকি দেন। তার স্বজন পরিচয়দানকারী বেসরকারী টেলিভিশন সাংবাদিক দাবী করা একজন মুঠোফোনে গালমন্দও করেন।

চাঁচকৈড় খামার নাচকৈড় মহল্লার সামসুল হক জানান,হযরত আলী চাঁচকৈড় বাজারে এক ফার্মেসী দোকানে বেশ ক’বছর কর্মচারী ছিলেন। মালিকের মৃত্যুর পর সেই কর্মচারী এখন বিশেষজ্ঞ ডাক্তার সেজেছেন।
তাঁর বড়ভাই ড্রাইভার লাভলু হযরতের ভুল চিকিৎসায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু শয্যায়। তিনি ওই ভুয়া চিকিৎসকের শাস্তি দাবী করেন।

নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসা নিতে আসা গর্ভবতি মহিলার স্বজন জানান, ডাক্তার না হলেও হযরত আলীর চিকিৎসায় অনেকে সুস্থ্য হয়েছেন। এনটা শুনেই তারা চিকিৎসা নিতে এসেছেন।

অভিযুক্ত কথিত চিকিৎসক হযরত আলী জানান,তিনি চিকিৎসা দিতে পারেন কি না,চিকিৎসা সনদ আছে কিনা সেটা সাংবাদিকরা জানার অধিকার রাখেন না। আর সংবাদ হলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, হযরত আলী চিকিৎসক কিংবা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশান)দিতে পারেন কি না এ বিষয়ে তাঁর কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।

জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, হযরত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তাঁর অপ-চিকিৎসার শিকার ওই রোগীর স্বজনদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa