ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   ৩৫২ বার পঠিত
গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ,প্রথমআলো প্রতিনিধি আনিসুর রহমান,কালের কন্ঠের আলী আক্কাছ,ভোরের কাগজের মাজেম আলী,প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান,ইত্তেফাকের রাশিদুল ইসলাম প্রমুখ। এসময় সহকারী কমিশনার(ভুমি)মেহেদী হাসান শাকিল,অফিসার ইনচার্জ(ওসি) মো.উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। যে কোনো সমস্যা,সম্ভবনার বিষয় তারাই প্রথম অবগত হন। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপুরক। সবার সম্মিলিত প্রচেষ্টায় গুরুদাসপুরকে সর্বাধুনিক-সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলা সম্ভব। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। অন্যদিকে সাংবাদিকরাও তাদের পেশাগত দায়িত্ব পালনে নির্বাহী কর্মকর্তার সহযোগীতা প্রত্যাশা করেন।

সালমা আক্তার এর আগে নওগাঁ জেলার পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বদলী হয়ে গুরুদাসপুরে আসেন। ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করে তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের স্থলাভিষিক্ত হন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa