ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   ৮৭৯ বার পঠিত
গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় অভারব্রীজের পাশে‘খামার বাড়ি বাংলা খাবার’ নামের একটি রেষ্টুরেন্ট যাত্রা শুরু করেছে। শুক্রবার(১৯ জানুয়ারী)সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টের উদ্বোধন করেন।

গুরুদাসপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন। অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ও কবি জালাল উদ্দিন শুক্তি,কাউন্সিলর শফি মল্লিক,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ,প্রথম আলোর প্রতিনিধি আনিসুর রহমান, এমদাদুল হক মোল্লা,এ্যাডভোকেট শিহাব খালেদুন শাওন,শুভ্র শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় ছিলো বর্নিল উদ্বোধনী অনুষ্ঠান,সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র। ড্র শেষে রঙ্গিন টেলিভিশান,স্মার্ট ফোনসহ ৫১টি আকর্ষনীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

প্রতিষ্টাতা আব্দুর রহমান সুমন সোনার ও ফারুক হোসেন জানান, ভিন্নআঙ্গিকে, প্রাকৃতিক খোলামেলা পরিবেশে টাটকা,মানসম্মত ও স্বাস্থ্যকর বাংলা ও চাইনিজ খাবার পরিবেশনই আমাদের লক্ষ্য। রেস্টুরেন্ট চত্তরে বিয়ে,বৌভাত,জন্মদিন,সেমিনার,কনফারেন্সসহ যেকোনো অনুষ্ঠান পালনের সুব্যবস্থা রয়েছে। অনলাইনে খাবারের অর্ডার,ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলা খাবার রেষ্টুরেন্ট গুরুদাসপুর বার্তার একটি সহযোগী প্রতিষ্টান।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa