ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

বাংলা খাবার রেস্টুরেন্ট আঙ্গিনা পিঠা উৎসবে মুখরিত

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   ৩৮১ বার পঠিত
বাংলা খাবার রেস্টুরেন্ট আঙ্গিনা পিঠা উৎসবে মুখরিত

নাটোরের গুরুদাসপুর শহরের চাঁচকৈড় ওভার ব্রীজের পাশে ‘খামার বাড়ি বাংলা খাবার’ রেষ্টুরেন্টে ৩ দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। সেখানে গ্রাম বাংলার ঐহিত্যবাহী পিঠা ছাড়াও হালের লোভনীয় পিঠা শোভা পাচ্ছে। সকাল থেকেই পিঠাপ্রেমীদের পদভারে রেস্টুরেন্ট আঙ্গিনা ছিলো মুখরিত।

রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১০ টার দিকে পিঠার স্বাদ নিয়ে উৎসবের উদ্বোধন করেন রির্পোটার্স ক্লাবের সভাপতি শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ। রেস্টুরেন্টে স্বল্পমুল্যে নকশা পিঠা,শামুক পিঠা,রুটির দুধ সর,পাটি সাপটা,পাকন,বিস্টুট পিঠা,পাতা পিঠা,মালাই রসভরি পিঠা,দুধ চিতই,পুলি পিঠার স্বাদ গ্রহনের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বপরিবারে পিঠার স্বাদ নিতে আসা ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা জানান,ব্যস্ততার কারনে বাসায় একসাথে হরেক প্রজাতীর পিঠার পিঠা রান্না করা হয়ে ওঠেনা। রেস্টুরেন্টের স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশ ও আতিথেয়তা চমৎকার। পিঠার স্বাদ ও গন্ধ তাকে মুগ্ধ করেছে। তবে দাম আর একটু সহনীয় পর্যায়ে রাখার দাবী তাঁর।

আয়োজক আব্দুর রহমান সুমন সোনার ও ফারুক হোসেন জানান,গুরুদাসপুর উপজেলায় এই প্রথম কোন রেস্টুরেন্টে এমন ব্যাতিক্রমী আয়োজন। তারা ঢাকা ও বগুড়া থেকে শেফ এনে টাটকা খাবার পরিবেশন করছেন। খাবারপ্রেমীদের একবার হলেও স্বাদ গ্রহনের আহবান তাদের।

এর আগে ১৯ জানুয়ারি গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র আয়োজন ছিলো।

উল্লেখ্য- কর্তৃপক্ষ মানসম্মত ও স্বাস্থ্যকর বাংলা ও চাইনিজ খাবার পরিবেশনের পাশাপাশি রেস্টুরেন্ট চত্বরে বিয়ে, বৌভাত, জন্মদিন, সেমিনার,কনফারেন্সসহ যে কোনো অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা কথা জানিয়েছেন। মানুষের ব্যস্ততার কথা বিবেচনায় নিয়ে অনলাইনে খাবারের অর্ডার, ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাও আছে বলেন তারা।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa