‘প্রতিটি শিক্ষার্থীকে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা সম্পর্কে সচেতন হতে হবে। সময়মতো নিয়মিত পড়ালেখা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। আগামীর বাংলাদেশ বির্নিমানে শিক্ষকদের আন্তরিক, অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের বইমুখী করতে হবে।’
নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ওই কথাগুলো বলেন।

রবিবার(২৮জানুয়ারী)বেলা ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্তরে আলোচনা সভা শেষে ষষ্ঠ শ্রেনীর নবীণ শিক্ষার্থীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ ও বিদায়ীসহ সকলের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সহকারী প্রধান শিক্ষক আফসার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ছাড়াও প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ,সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।