ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   ২০৩ বার পঠিত
গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা শহীদ মিনার চত্তরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি,কৃষি জাদুঘর,বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি,আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মাধ্যমে দর্শনার্থীরা বদলে যাওয়া আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,ইউপি চেয়ারম্যান আয়ৃব আলী,কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন,-‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ,সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’

কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনির্ভর করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa