ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে আরও ১৯৮ ভূমিহীন-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ০৯ জুন ২০২৪   ১৫৮ বার পঠিত
গুরুদাসপুরে আরও ১৯৮ ভূমিহীন-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

আশ্রায়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে নাটোরের গুরুদাসপুরে আরও ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে চার টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।

আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে গুরুদাসপুরের ১৯৮টি ঘর রয়েছে। এরমধ্যে মশিন্দা ইউনিয়নের বিল-ব্যাসপুরে ২১ টি,দশ নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় ১৯টি,ধানুড়ার কোলা মেীজায় ৬০টি,চাপিড়ার চক দিঘলিতে ৯৮ টি ঘড় রয়েছে। এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ইউএনও আরও বলেন, প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। ইতিমধ্যে গুরুদাসপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা প্রকৌশলী মিলন মিয়া,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান,চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, মডেল প্রেসক্লাবের সভাপতি মাজেম আলীসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa