ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

গুরুদাসপুরে বজ্রপাত নিরোধক তাল গাছের চারা রোপন

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১৫ জুলাই ২০২৪   ১৮৬ বার পঠিত
গুরুদাসপুরে বজ্রপাত নিরোধক তাল গাছের চারা রোপন

নাটোরের গুরুদাসপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বজ্রপাত নিরোধক ৪০০টি তালগাছের চারা রোপন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা থেকে নামোচড়া গ্রামীণ সড়কের দুইধারে ওই চারাগাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

জানা গেছে, রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ওই এলাকার এক কিলোমিটার ফসলী মাঠের সড়কের দুই ধারে তালগাছের চারা রোপন করা হয়েছে। এতে তালগাছগুলো বড় হলে প্রকৃতির ভারসাম্য রক্ষা,প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে।

একই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের মাধ্যমে ১৩ জনকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে টাকা বন্টন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার,সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার,কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নার,উপজেলা পৌকশলী মিলন মিয়া,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বৃদ্ধিসহ মানুষের কল্যানে আসবে। সেই সাথে হবে কর্মসংস্থানের ব্যাবস্থাও। তিনি রোপনকৃত তালগাছের চারা রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও জনসাধারণকে সচেষ্টা থাকার অনুরোধ জানান।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa