ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজে শহর যুবদল

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১২ আগস্ট ২০২৪   ২৪৫ বার পঠিত
গুরুদাসপুরে জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজে শহর যুবদল

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের ড্রেন পরিস্কার,পানি অপসারণ ও রাস্তা সংস্কারের কাজ করছে যুবদলের নেতা-কর্মিরা। সোমবার (১২ আগষ্ট) সকাল ১১ টা থেকে জনদুর্ভোগ লাঘবে অন্তত ৫০ জন নেতা-কর্মি স্বেচ্ছাশ্রমে ওই কাজগুলো বাস্তবায়ন করছেন।

জানাগেছে,গুরুদাসপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আদম শাহ’র মোড় থেকে জিয়া খাল পর্যন্ত রাস্তার পাশের ড্রেনে মাটির আস্তরন জমে পানি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সেই পানিতে রাস্তা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্গদিন রাস্তায় জমে থাকা পানির কারনে সেটি খনাখন্দে পরিনত হয়ে পথচারী ও যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে গুরুদাসপুর পৌর যুবদলের নেতা-কর্মিরা।

আয়োজক গুরুদাসপুর শহর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন হাসান জানান, এলাকার প্রয়োজনে আমরা গুরুদাসপুর শহর যুবদলের নেতা-কর্মিরা ঘরে বসে থাকতে পারিনা। জনদুর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছায় শহর সংস্কারের কাজে নেমে পরেছি। শহর আমাদের একে বাসযোগ করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।

এসংস্কারমুলক কাজে সাবেক মেয়র পুত্র তাহসিন রহমান মিহাল,বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান,ফারুক হোসেন,শিপন,শিবলু,শরিফ,মবিদুল, শরিফুল,কামাল,ফরহাদসহ ৫০ জন নেতা-কর্মি যুক্ত ছিলেন।

পথচারী আব্দুর রশিদ জানান,এ রাস্তায় প্রায়ই পানি জমে থাকে। কষ্ট হলেও পানির মধ্যেই চলাচল করতে বাধ্য ছিলাম। যুবক ছেলেদের উদ্যোগে পানি নিস্কাসন,ড্রেন পরিস্কার ও রাস্তা সংস্কারের যে কাজ চলছে তা প্রশংসার দাবী রাখে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন বলেন,জনদুর্ভোগ লাঘবে যে কাজগুলো পৌর কর্তৃপক্ষ করার কথা ছিলো কিন্ত তারা যথাসময়ে সেটি না করায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিরা সংস্কারমুলক যে কাজ করছে তা প্রশংসনীয়।

গুরুদাসপুর শহর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু বলেন, দেশের মতোই গুরুদাসপুর শহর সংস্কারে যেখানে সেটা করা প্রয়োজন সেটি করার জন্য তিনি দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের নির্দেশ দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে স্ব-উদ্যোগে স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিদের এমন কাজের প্রশংসা করেন তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa