ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

গুরুদাসপুরে সিনেপ্লেক্সে ভাংচুর ও লুটপাট

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   ১৬৩ বার পঠিত
গুরুদাসপুরে সিনেপ্লেক্সে ভাংচুর ও লুটপাট

নাটোরের গুরুদাসপুর শহরের চাঁচকৈড় বাণিজ্যনগরীতে অবস্থিত আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে কম্পিউটার, প্রজেক্টর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাংচুর-তান্ডব চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে সিনেমা হলটির গেট ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘন্টাব্যাপি চলে ওই তান্ডব। এসময় তারা কম্পিউটার, প্রজেক্টরসহ আসবাবপত্র নিয়ে যায়। ঘটনার সময় আনন্দ সিনেপ্লেক্সে কর্মরত কেউই ছিলেন না।

স্থানীয়রা জানান, হামলার ঘটনা দুঃখজনক। আমাদের এলাকার একমাত্র সিনেমা হল ছিল এটি। ছবি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসত লোকজন। তবে কেউ কেউ মনে করছেন, ব্যক্তির রাগ সম্পদের ওপর পড়েছে। পাওনাদারদের টাকা না দেওয়ায় পুঞ্জিতভুত ক্ষোভ থেকে এ হামলা হতে পারে।

আনন্দ সিনেপ্লেক্সের মালিক আনিসুর রহমান বলেন, কারো সাথে দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। ভিতরের সবকিছু ভেঙ্গে তছনছ ও লুটপাট করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ইউএনও সালমা আক্তার বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa