ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে নীতিমালা অনুসারে সার না পাওয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ২১ অক্টোবর ২০২৪   ১৪৭ বার পঠিত
গুরুদাসপুরে নীতিমালা অনুসারে সার না পাওয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের

সরকারি নীতিমালা অনুযায়ী নাটোরে গুরুদাসপুরে বিসিআইসি ডিলারগণ খুচরা ব্যবসায়ীদের সার ও কমিশন না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার ডিলাররা। সোমবার (২১অক্টোবর) বেলা ১১ টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা খুচরা সার ডিলার কমিটির সভাপতি আলহাজ শরিফুল ইসলাম। পরে বক্তব্য রাখেন সায়েম সরদার,আতিকুল ইসলাম,ফেরদৌস আলম,আরব আলী,হাফিজুল ইসলাম। এসময় উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের খুচরা সার ডিলাররা উপস্থিত ছিলেন।

খুচরা সার ব্যবসায়ীরা বলেন,তারা সরকারী পরিপত্র অনুসারে নিয়মনীতি অনুসরন করে খুচরা সার ব্যবসায়ী হিসাবে জামানত সাপেক্ষে সরকারীভাবে নিয়োগ পেয়েছেন। নীতিমালা অনুসারেই দীর্ঘ সময় তারা সরকার নিযুক্ত ডিলারদের মাধ্যমে প্রাপ্ত সারের ৫০ শতাংশ ও নির্ধারিত কমিশন পেয়ে আসছিলেন। কিন্তু গত আগষ্ট মাস থেকে বিসিআইসি সার ডিলারগন খুচরা ব্যবসায়ীদের সরবরাহ বন্ধ রেখেছে। বেশি মুনাফা লাভের আসায় ডিলাররা সিন্ডিকেট করছে। একারনেই খুচরা ব্যবসায়ীরা সার ও কমিশন পাচ্ছেনা। বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও সুবিচার না পাওয়ার দাবী ওই ব্যবসায়ীদের ।

হাতের নাগালে সার না পেয়ে কৃষকরা হয়রানীর শিকার হচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা সদরে এসে তাদের সার সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে,উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। সরকারি নীতি অনুযায়ী কমিশনসহ সার পাওয়ার দাবি জানান সংশিষ্ট কর্মকর্তার কাছে।

এব্যাপারে বিসিআইসি সার ডিলার প্রতিনিধি আব্দুস সোবাহান মুঠোফোনে মন্তব্য করতে রাজি হননি। সরাসরি যোগাযোগের অনুরোধ তাঁর।

উপজেলা নির্বাহী ও বীজ সার মনিটরিং কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, খুচরা সার ব্যবসায়ীরা তাদের অভিভুক্ত বিসিআইসি ডিলারদের কাছে সার না পাওয়ার বিষয়টি লিখিতভাবে জানালে তদন্ত সাপেক্ষে সার না দেয়া ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa