ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

চৈতন্য’র পর মারা গেলেন তার মামাও

স্টাফ রিপোটার.
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   ৪৪৯ বার পঠিত
চৈতন্য’র পর মারা গেলেন তার মামাও

চৈতন্য সরকার (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার চৈতন্য’র দাহ করার পর মারা গেছেন তার আপন মামা কিরণ হালদারও (২৯)। অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন আবির পাল (২৩) নামের এক তরুন। এলাকাবাসীর অভিযোগ অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী ভিন্ন। গতকাল (১৪ অক্টোবর) সোমবার তাদের মৃত্যু হয়।

কয়েক ঘন্টার ব্যবধানে মামা-ভাগ্নের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চৈতন্য সরকার গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার গনেশ সরকারের ছেলে। তিনি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। চৈতন্য’র মামা কিরণ হালদার নাটোরের নলডাঙ্গা উপজেলা সদরের সুকুমার হালদারের ছেলে।তিনি বোনের বাড়িতে থাকতেন।
মূলত ‘বিজয়া দশমীর দিন অতিরিক্ত মদ্যপানে চৈতন্য ও তার মামা কিরণ হালদারের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই অকাল মৃত্যুকে ‘অতিরিক্ত মদপানের’ জন্য দায়ি করেছেন।
শোকে অসুস্থ্য হয়ে পরেছেন চৈতন্য’র বাবা গনেশ সরকার, মা রীনা সরকার ও বোন তুলশী সরকার। মৃত্যুর বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে চৈতন্যে’র চাচাতো ভাই নরোত্তম সরকার বলেন, বয়সের ব্যবধান থাকলেও মামা-ভাগ্নে একসাথেই চলাফেরা করতেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে চৈতন্য মারা যান। দুপুরে দাহ করার পর অসুস্থ্য হয়ে পরেন মামা কিরণ। তিনিও একই দিন সন্ধ্যার পর মারা গেলেন।
তিনি আরো বলেন, প্রতিমা বিসর্জন দিতে নৌকায় উঠেছিলেন চৈতন্য রোববার সন্ধ্যার পর বাড়ি ফিরে পেটে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। ভোর চারটার দিকে হাসপাতালেই চৈতন্যের মৃত্যু হয়। দুপুরে তার দাহ করতে গিয়ে বমি করতে শুরু করেন মামা কিরণ। অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে পুঠিয়া এলাকায় মারা যান তিনি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদপানের কারণে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে একই ঘটনায় চাঁচকৈড় বাজারস্থ অসিম পালের ছেলে আবির পাল অসুস্থ্য হয়ে চিকিৎসাধিন রয়েছেন। সে নিহত চৈতন্য’র প্রতিবেশী ও বন্ধু। বিজয়া দশমীর দিন একই নৌকায় ছিলেন তিনিও।
স্থানীয়রা জানান, এরআগেও বিজয়া দশমীতে একই এলাকায় মদ্যপানে অনীল দাসের ছেলে অখিল দাস ও নিতাই ঘোষের ছেলে অপু ঘোষের মৃত্যু হয়। স্থানীয় এক মদ বিক্রেতার বিক্রি করা মদপানে প্রায়ই অসুস্থ্য হয়ে পরেন অনেকেই। প্রভাবশালী ওই মদ বিক্রেতার ভয়ে মুখ খুলছেন না কেউ।

অসুস্থ্য আবির পালের পিতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, দশমীর রাত থেকে ছেলে আবীর পেটের ব্যাথায় অসুস্থ্য হয়ে পরে। শুরু হয় বমি-পায়খানা। তার ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে ছেলের মদপানেঅসুস্থ্যের বিষয় অস্বিকার করে তিনি আরো জানান, ধর্মীয়ভাবে মদ্যপানের বিষয়ে নিষেধ করা হলেও তা মানছেন না অনেকেই।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর বিষয়ে অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa