ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

নাটোর-৪ আসন পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   ১১৬ বার পঠিত
নাটোর-৪ আসন পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাম্ভাব্য প্রার্থী হিসেবে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব ২৩৭ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।


মির্জা ফখরুল আসনওয়ারী নাম ঘোষনায় নাটোর-৪ আসনে আব্দুল আজিজের নাম উল্লেখ করেন। এ ঘোষনার পর এলাকায় নেতা-কর্মী,সমর্থকদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। অনেকস্থানে মিষ্টি বিতরনের খবরও পাওয়া গেছে।
আজিজ ত্যাগী ও পরিক্ষিত নেতা। এর আগে তিনি ধারাবারিষা ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি সদ্যবিলুপ্ত গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন। সংকটকালীন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে বিশেষ ভূমিকা ছিলো তাঁর।
নাম ঘোষনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল আজিজ বলেন, “দল আমার প্রতি যে আস্থা রেখে দলীয় প্রতীক তুলে দিয়েছে সেই আস্থার প্রতিদান দিতে আমি প্রস্তুত। ভোটারবিহীন নির্বাচনে এ আসনটি আওয়ামীলীগ ছিনতাই করেছিলো। আমি এ আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দিতে চাই। মানুষের দোয়া,ভালোবাসা,আস্থা,বিশ্বাস আমার শক্তি। আমি জনগণের পক্ষে, জনগণের কণ্ঠস্বর হিসেবে এ এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
নাটোর-৪ আসনটি গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত একটি গুরুত্বপুর্ন আসন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত এম মোজাম্মেল হক। এরআগে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে জয় পায় আওয়ামীলীগের আব্দুল কুদ্দুস। তার মৃত্যুর পর উপনির্বাচন ও দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে জয় পায় আওয়ামীলীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa