যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলা-ধুলায় উৎসাহিত করতে নাটোরের গুরুদাসপুরে মানবিক প্রতিষ্ঠান ‘রাশেদ-নিলু ফাউন্ডেশন’ একটি ক্রীড়া সংঘে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় যোগেন্দ্র নগর ক্রীড়া ও জনকল্যান সংঘে ওই সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যোগেন্দ্র নগর ক্রীড়া ও জনকল্যান সংঘে স্তানীয় ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আমিরুল ইসলাম মাষ্টার। তানিমুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাজেদুর রহমান,সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম,কোষাধক্ষ্য রনি আহমেদ ও রাকিবুল ইসলাম।
বক্তারা বলেন,রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আলহাজ রাশিদুল ইসলাম অসহায়,দুঃস্থ্য,অসুস্থ্যদের আর্থিক সহযোগীতা,সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান,মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,ক্রীড়া সামগ্রী প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় যোগেন্দ্র নগর ক্রীড়া ও সমাজ কল্যান সংঘে ২০ হাজার টাকার ক্রীড়া সহায়তা চেক প্রদান করা হয়েছে। এর মাধ্যমে যুব সমাজ খেলা-ধুলায় উৎসাহিত হবে। মাদক থেকে দুরে থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিন নিলু এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানসহ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছেন। উপকারভোগীরা রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মন্তব্য করুন