ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৯৭ বার পঠিত
বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা

গুরুদাসপুরের চাঁচকৈড় হাটে ডিঙি নৌকা বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা  ছবি: -প্রতিনিধি

কয়েকদিনের টানাবর্ষণ ও উজানের পানির চাপে নাটোরের গুরুদাসপুর দিয়ে প্রবাহিত আত্রাই ও নন্দকুজা নদীর পানি আশঙ্কা জনক হারে বাড়ছে। এ পানি চলনবিলাঞ্চলে প্রবেশ করায় সেখানও পানি টইটুম্বুর। এতে চলনবিলের মানুষের যোগাযোগের অন্যতম ও মাছ ধরার প্রধান মাধ্যম ডিঙি নৌকার চাহিদা,তৈরি ও কেনা বেচায় ধুম পরেছে।
গেল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সরেজমিনে চলনবিলাঞ্চলের অন্যতম বৃহৎ নৌকার মোকাম গুরুদাসপুরের চাঁচকৈড় ঘুরে দেখা গেছে, বর্ষাকে ঘিরে নৌকা তৈরির কারিগররা ব্যস্তসময় পার করছেন। ভৌগোলিক সুবিধা ও কাঠের সহজলভ্যতার কারণে হাটের দক্ষিনাংশে অন্তত ১৫ থেকে ১৮টি কারখানায় সারা দিন হাতুড়ি, লোহা,করাত ও প্লেনশীট কাটার মেশিনের শব্দে মুখরিত কর্ম এলাকা।
শিমুল, ইউক্যালিপটাস, মেহগিনি, কাঁঠাল, আম, বট ও নিমগাছের কাঠ দিয়ে তৈরি নৌকাগুলো সারি সারি সাজিয়ে রাখা হয়েছে সড়কের ধারে। ক্রেতারা এসে আকার, কাঠের মান ও কারিগরির ভিত্তিতে পছন্দের নৌকা কিনে নিয়ে যাচ্ছেন।
জানগেছে, সপ্তাহের দুইদিন শনি ও মঙ্গলবারে এ হাটে বিক্রি হয় শত শত নৌকা। নৌকা কেনা বেচায় নিয়োজিত ব্যবসায়ী, মিস্ত্রি ও ক্রেতার হাকডাকে মুখরিত নৌকা হাটি। নৌকা ক্রয়ে সুফল পাচ্ছেন পানিবন্দি চলনবিলের মানুষ। বর্ষা মৌসুমে কর্মহীন কৃষক ও জেলেদের মাছ ধরার প্রধান উপকরণ নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন কারিগররা। অন্যদিকে মহাজনরা আগে থেকে প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করে বর্ষার অপেক্ষায় থাকে নৌকা বিক্রির পসড়া সাজিয়ে।
সাধারণ ডিঙি নৌকা ৩ থেকে ৬ হাজার টাকায় এবং প্লেনসিটযুক্ত বিভিন্ন আকারের নৌকা ৬ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কারখানার মালিক ইয়ারুল, শামীম, জাহাঙ্গীর হোসেন ও মনিরুল,আমিরুর বলেন, কাঠ, লোহা, প্লেনশীটসহ সবধরনের কাঁচামালের দাম এবং শ্রমিকের মজুরি বেড়েছে। ফলে আগের মতো লাভ না থাকলেও বর্ষা মৌসুমের চাহিদা পূরণে উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।
কারিগর আলাউদ্দীন,পরিতোষ,আব্দুল মজিদ ও মাসুদ মোল্লা জানান, গত বছর পানি কম থাকায় নৌকার বিক্রি ছিল অনেক কম। এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত নৌকা তৈরি করছেন তাঁরা। নৌকা প্রতি মজুরি এক হাজার টাকা। এ হাটে শিমুল, আম, মেহগিনি, ইউক্যালিপটাস কাঠের নৌকার কদর বেশি।
পার্শ্ববর্তী সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের আক্কেল, তাড়াশ উপজেলার লালুয়া মাঝিরা গ্রামের মোতালেব হোসেন, গুরুদাসপুরের রুহাই গ্রামের হাসিনুর,চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের সাইদ জানান, তারা বিলপাড়ের কর্মজীবি মানুষ। বর্ষা মৌসুমে তাদের হাতে কাজ থাকে না। আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়ত করতে হয় নৌকায়। মাছ ধরে বাড়তি আয় ও পারাপারের জন্যই তারা ডিঙি নৌকা কিনতে এসেছেন। তাদের অভিযোগ গত বছরে তুলনায় এবার নৌকার দাম বেশি।
ব্যবসায়ী শিবলু ফকির জানান, এবছর চলনবিলে আগাম পানি প্রবেশ করায় নৌকার চাহিদা বাড়ছে। সাধারণ মানের ১০-১২ হাত নৌকা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। ১২-১৫ হাত নৌকা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকায়। আর প্লেনশীটের তৈরী নৌকা ক্রয় করতে ক্রেতাদের গুনতে হবে বাড়তি আরও ৩ হাজার টাকা। প্রতিটি নৌকা ৫০০ টাকা লাভে তারা বিক্রি করছেন। গত বছরের তুলনায় শ্রমিক, কাঠ ও নৌকা তৈরির প্লেশীটের দাম কাড়তি। এ কারণে নৌকাও বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
এ হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম নিঠু বলেন, চাঁচকৈড় হাটের নৌকার সুনাম চলনবিলজুড়ে। সপ্তাহের শনি ও মঙ্গলবার হাটবারে গড়ে ১০০ থেকে ১২০টি নৌকা বিক্রি হয়। এ ছাড়া প্রতিদিন বাজারেও কমবেশি নৌকা বিক্রি হয়।
গুরুদাসপুর উপজেলা ফার্নিচার পট্টি মালিক সমিতির সভাপতি শামীম বলেন, “চাঁচকৈড় হাটের দক্ষ কারিগরদের তৈরি ডিঙি নৌকার সুনাম দির্ঘ দিনের। মঙ্গল ও শনি হাটবার ছাড়াও অন্যদিনগুলিতে চলনবিলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন ডিঙি নৌকা কিনতে। তুলনামূলক কম দামে মানসম্মত নৌকা কিনতে পেরে ক্রেতারাও খুশি থাকেন।”

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa