ঢাকা
২২ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ স্লোগানে নাটোরের গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা হয়।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

বিতর্কে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া গার্লস স্কুল, রানার্সআপ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল স্কুল। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাহারা আলম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ফাহমিদা আফরোজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লুৎফুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক আলী আক্কাছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম।
উল্লেখ্য-উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী চারটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এসময় উপজেলা আইসিটি প্রোগ্রামারসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa