নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেছেন-“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সাহিত্য সংস্কৃতি চর্চার পথ উন্মক্ত। সরকার জঙ্গিবাদ,উগ্রোবাদ প্রতিহত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কাজ করছে।” নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুরে দরবেশ রহিম শাহ্ চিশতীয়া(র:) মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাত ৯ টায় দুইদিন ব্যাপী বার্ষিক সাধু সংগ ও বাউল গানের অসর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই কথা বলেছেন।
আয়োজকসুত্রে জানা গেছে, দরবেশ রহিম শাহ্ চিশতীয়া(র:)২৭তম বার্ষিক ওফাত উপলক্ষে ভাদ্র মাসের ১৩ ও ১৪ তারিখ ওই সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রহিম শাহের ভক্ত অনুসারী নির্ধারিত তারিখের আগেই মাজার প্রাঙ্গনে এসে উপস্থিত হয় আধ্যাত্ত্বিক সাধনায় মগ্ন থাকেন।
রবিবার(২৮ আগষ্ট)বছের ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মশিন্দা ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস শোভন,আরিফুল ইসলাম বিপ্লব,আব্দুল মান্নান খলিফা,মাসুদ সরকার প্রমুখ।
পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ জানান, দরবেশ রহিম শাহ্ চিশতীয়া(র:) ছিলেন আধ্যাত্ত্বিক সাধক। তার ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বরেন্য শিল্পীরা লালন ও ভাব সংগীত পরিবেশন করছেন। রাতভর চলবে আধ্যাত্ব সাধনা। তিনি আয়োজন সফল করতে সবার সহযোগীতা কামনা করেন।