ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

সাইমনের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

বিনোদন ডেস্ক
শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   ২৮৬ বার পঠিত
সাইমনের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু।

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। এই প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’

তিনি আরও জানান, সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটি অনুদান পায় ৭০ লাখ টাকা।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa